চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় ধর্ষণের আসামী জামিনে এসে বরবেশে গাড়িবহর নিয়ে শোডাউন ও মিষ্টি বিতরণ 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:২০ পিএম, ২০২০-০৯-১৭

আখাউড়ায় ধর্ষণের আসামী জামিনে এসে বরবেশে গাড়িবহর নিয়ে শোডাউন ও মিষ্টি বিতরণ 

ইসমাঈল হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া) :  ধর্ষণের আসামী জামিনে এসে বরবেশে গাড়িবহরে শোডাউন মিষ্টি বিতরণ গলায় ফুলের মালা।পুরো প্রাইভেটকারের উপর ফুল ছিটানো।১০-১২ টি মোটরসাইকেল কয়েকটি প্রাইভেটকারে দলবল নিয়ে এলাকায় শোডাউন।একনজরে দেখে মনে হবে কোনো জনপ্রতিনিধি হয়তো অনেকদিন পর এলাকায় আসছে।এইজন্য তার কর্মী সমর্থকরা আনন্দে মিষ্টি বিতরণ করে উল্লাস করছে।অথবা নতুন বউ নিয়ে বর আসছে শ্বশুরবাড়ি থেকে। কিন্তু আসল ঘটনা হচ্ছে একজন শিশু ধর্ষণচেষ্টাকারী বয়সের অযুহাতে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে এমন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি করেছে।এতে পুরো এলাকাজুড়ে সমালোচনার ঝড় বইছে।লোকজন বলছে কতো বড় নির্লজ্জ কাণ্ডজ্ঞানহীন অমানুষ হলে এমন নেক্কারজনক ঘটনা ঘটাতে পারে। খবর নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা মো.মতিউর রহমান ওরফে মুক্ত মিয়া(৬৫) শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী।গত সেপ্টেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পায় সে।আগাম জামিন নিয়ে মঙ্গলবার বিকেলে আখাউড়ায় আসে সে।তখন তার আইনজীবী ছেলে মিলনের নেতৃত্বে তার স্বজন সমর্থকরা ১০-১২টি মোটরসাইকেল কয়েকটি প্রাইভেটকার নিয়ে পুরো এলাকায় শোডাউন দিয়ে মিষ্টি বিতরণ করে।গাড়ি থেকে নামার পর তাকে সোনা-রুপার পানি দিয়ে গোসল করিয়ে ফুলের মালা পরিয়ে ফুল ছিটিয়ে বরণ করে ঘরে তুলেন তার পরিবারের লোকজন।

ঘটনার কয়েকটি ছবি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা সমালোচনার ঝড় বইছে।সচেতন মহল বলছে,‘বিচারাধীন ধর্ষণ মামলার আগাম জামিন নিয়ে এসে এগুলো করা ঠিক নয়।এতে সমাজে নেতিবাচক বার্তা যাবে।অর্থ আর ক্ষমতার প্রভাবে যদি ধর্ষণ মামলার আসামীরা পার পেয়ে যায় তাহলে আইনের শাসন বিচারব্যবস্থার উপর জনগন আস্থা হারিয়ে ফেলবে। জানা যায়,নির্যাতনের শিকার বছরের এতিম শিশুটি আর্থিক অসচ্ছলতার কারণে গত তিন-চার বছর ধরে মামার বাড়ি হীরাপুর গ্রামে থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শ্রেণিতে পড়ে শিশুটি।গত ১৫ জুলাই সকালে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী মুক্ত মিয়া। সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মুক্ত মিয়া পালিয়ে যায়। বিষয়টি এলাকার সাহেব সর্দারগনদের জানিয়ে বিচার চান শিশুটির মামা। তারা মীমাংসা করে দেবেন বলে আশ্বস্ত করেন এবং ব্যাপারে কোনো মামলা না করার পরামর্শ দেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোনো বিচার না পেয়ে গত ১৭ আগস্ট শিশুর মা মুক্ত মিয়াকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন। হীরাপুর গ্রামের বাসিন্দারা বলেন, ‘মুক্ত মিয়া জামিন পেয়ে এলাকায় এলে তার অ্যাডভোকেট ছেলে কয়েকটা প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে গলায় ফুলের মালা পরিয়ে ঘুরে বেড়ায়। আমাদের মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়। কিন্তু আমরা কেউ যাইনি। মুক্ত মিয়া যে ঘটনা ঘটিয়েছেন তার তীব্র নিন্দা জানাই। এত নিকৃষ্ট ঘটনা আমরা আগে কখনো শুনিনি। এর বিচার না হলে দেশে আইন বলে কিছু থাকবে না।নির্যাতিত শিশুর মা বলেন, ‘আসামি আগাম জামিন পেয়ে এসে মামলা তুলে নেয়ার জন্য ওরা আমাদের হুমকিধমকি দিচ্ছে।আমরা আতঙ্কে আছি।আমি চাই আসামীর দৃষ্টান্তমূলক বিচার হোক। বিষয়ে জানতে চাইলে মুক্ত মিয়ার ছেলে আইনজীবী মিলন মিয়া বলেন, ‘আমার বাবাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিয়েছে। হাইকোর্ট আমার বাবার বয়স বিবেচনা করে জামিন দিয়েছে।অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী মুক্ত মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। বিষয়ে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, ‘মামলাটি বর্তমানে তদন্তনাধীন আছে।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর